অমর একুশে গ্রন্থমেলা হবে ভার্চ্যুয়ালি

১২ ডিসেম্বর, ২০২০ ০০:৫২  
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি থাকায় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য  ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে না। অনুষ্ঠিত হবে ভার্চ্যুয়ালি। মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ শুক্রবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করে ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছেন, বইমেলা আপাতত পিছিয়ে দিতে আগামী রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করা হবে। আবেদনে অনলাইনে বইমেলা আয়োজনের বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ করা হবে।